করোনায় আক্রান্ত কিনা, বলবে গুগল!

১৫ মার্চ, ২০২০ ১২:০৪  
করোনা পরীক্ষা করার জন্য নতুন ওয়েবসাইট বানাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। নতুন ওয়েবসাইট তৈরিতে কাজ করছে ১৭০০ প্রকৌশলী। ওয়েবসাইটটি করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। মার্কিন সরকারের নির্দেশে এই ওয়েব সাইটটি বানানো হচ্ছে। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এক টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।